মধ্যরাত থেকে মোটরসাইকেল বন্ধ

ঢাকার দুই সিটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ ফেব্রয়ারি। নির্বাচনের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে মোটরসাইকেল চলাচল।

আর শুক্রবার (৩১ জানুয়ারি) রাত থেকে বন্ধ হচ্ছে সব ইঞ্জিনচালিত যানবাহন।

সেই সঙ্গে ভোটের দিন লঞ্চ ও ইঞ্জিনচালিত নৌযান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে ইসি। তবে আন্তজেলা লঞ্চ চলতে কোনও বাধা নেই।

ইসি জানিয়েছে, মোটরসাইকেল বন্ধ থাকবে ৩০ জানুয়ারি দিবাগত রাত ১২টা থেকে। আর ৩১ জানুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত বাস, বেবিট্যাক্সি/অটোরিকশা, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, ট্রাক, টেম্পু, অন্যান্য যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর