করোনাভাইরাস প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ

ভাইরাসের কেন্দ্রস্থল উহান শহরেই মারা গেছে ১৬২ জন। বাকিরা মারা গেছেন চীনের অন্যান্য শহরে।
চীনে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭০ হয়েছে। এছাড়া দেশটিতে প্রায় সাড়ে ৭ হাজারেরও বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে চীনের ন্যাশনাল হেলথ কমিশন। চীন ছাড়া বিশ্বের অন্তত ২০টি দেশে প্রায় ১০৩ জন আক্রান্ত হয়েছে এই ভাইরাসে।

চীনের বাইরে অন্তত তিনটি দেশে আক্রান্ত ব্যক্তি থেকে ভাইরাস ছড়িয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব। বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার জরুরি বৈঠক ডেকেছে সংস্থাটির জরুরি কমিটি।

এমন পরিস্থিতিতে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চীনে সরাসরি সব ফ্লাইট স্থগিত করেছে ব্রিটিশ এয়ারওয়েজ, এয়ার কানাডা এবং লুফথানসা এয়ারলাইন্স। এছাড়া বেশ কয়েকটি এয়ারলাইন্স চীনে ফ্লাইট সংখ্যা কমানোর ঘোষণা দিয়েছে। এদিকে, উহান থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে কানাডা ও ইতালি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর