আরব আমিরাতে প্রতিষ্ঠিত বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। আরব আমিরাতের রাস আল খাইমাতে অবস্থিত আল রামস স্টেডিয়ামে এ আয়োজন সম্পন্ন করা হয়।
আরব আমিরাত বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল এন্ড কলেজের প্রীন্সিপাল হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আজিজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দীন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী ও কমিউনিটি নেতা, বিদ্যালয়ের অভিভাবক সদস্য জসিম মল্লিক, কমিউনিটি নেতা চৌধুরী মোহাম্মদ আবদুল্লাহ, লক্ষ্মীপুর সোসাইটি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ রাস আল খাইমার সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কমিউনিটি নেতা জাফর চৌধুরী, বিদ্যালয়ের অভিভাবক সদস্য রায়হান আব্বাস,কমিউনিটি নেতা মাঈন উদ্দিন সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, অভিবাভক ও স্থানীয় গম্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উলেখ্য প্রতিবছর উক্ত বিদ্যালয়টিতে জমজমাটভাবে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বার্তাবাজার/কাউছার আহম্মেদ