হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুরে অবস্থিত উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সানশাইন মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৯ জানুয়ারি রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ রনধীর চক্রবর্তী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্কুলের পৃষ্ঠপোষক আকাদ্দছ মিয়া বাবুল, আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান, লামাতাশি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক এম. শামছুদ্দিন, বিদ্যালয়ের শিক্ষা উপদেষ্টা হরেন্দ্র কুমার দাস, বাহুবল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি নিজামুল হক, কবি ও সাহিত্যিক রুকসানা জেসমিন, রেনেসা ট্রেনিং ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের মোঃ শাহিন, মীর জমিলুন্নবী ফয়সল, শিক্ষক আব্দুল হক প্রমুখ।

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিমল চন্দ্র দাস ও মানপত্র পাঠ করেন তামান্ন হক। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে মোহতাসিম শাহরিয়ার, মেহেদী হাসান মিলন ও ফারহানা ফৌজিয়া। এছাড়াও অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আতাউর রহমান উজ্জ্বল। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বার্তাবাজার/কাউছার আহম্মেদ