সৌদিতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

সৌদিআরবের জেদ্দায় ফ্লাইওভারের উপরে ট্রাকের ধাক্কায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কোম্পানির কাজ শেষে বাসায় ফেরার পথে জেদ্দা বুরাইমান ফ্লাইওভারের উপরে অপর একটি ট্রাকের ধাক্কায় পরিচ্ছন্ন কাজে নিয়োজিত গাড়িটি উল্টে গিয়ে সড়ক দুর্ঘটনায় পতিত হয়।

এ সময় ঘটনাস্থলেই তিনজন প্রবাসী বাংলাদেশি নিহত হন। নিহতরা হলেন- টাঙ্গাইলের আল আমিন, নরসিংদীর কাউসার ও গফরগাঁওয়ের শাকিল। তারা সবাই জেদ্দায় ইয়ামামা কোম্পানিতে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর