জমির ফসল নষ্ট করায় গরুর মালিককে মারধর

মুন্সীগঞ্জে গজারিয়ায় চাষের জমিতে গরু ঢুকে যাওয়াকে কেন্দ্র করে গরুর মালিক জুরিয়া বেগম(২৫) নামে এক মহিলাকে মারধরের অভিযোগ ওঠেছে জমির মালিকের বিরুদ্ধে। আহত জুরিয়া বেগম উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দ কাউনিয়া গ্রামের আ.আলী নুরুজ্জামানের মেয়ে।

তিনি গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। সোমবার (২৭ জানুয়ারি) বিকালে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে । এই প্রসঙ্গে আহত জুরিয়া বেগমের পিতা আ.আলী নুরুজ্জামান জানিয়েছেন, চৌদ্দকাউনিয়া গ্রামের বাসিন্দা আ.বাতেন মিয়ার চাষের জমিতে গরুটি ঢুকে যায়।

জমির মালিক বাতেন মিয়া তার নিজ বাড়িতে গরুটি নিয়ে বেঁধে রাখে। পরে গরুটি ফেরত চাওয়ায় জমির মালিক আ.বাতেন মিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায় বাতেন মিয়ার ছেলে হাসান(২৫), রবিউল আউয়াল(৩৪) মেয়ে রুবিয়া ও অজ্ঞাত পরিচয়ে ৪/৫জন লোক লাঠিশোঠা নিয়ে আ.আলী নুরুজ্জামানের বাড়িতে হামলা করিলে তার মেয়ে জুরিয়া বেগম প্রতিরোধ করতে এলে তাকে বেধড়ক মারধর করে।

এই ঘটনা গ্রামবাসীদের চোখে পড়তেই গ্রামবাসীরা ওই মহিলাকে বাঁচাতে ছুটে আসে৷ আর তারপরেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্তরা। পরে লোকজন জুরিয়া বেগম কে আহত অবস্থায গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর