চট্টগ্রামে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা ও জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও সামাজিক অপরাধ বিরোধী সচেতনতামূলক সভা। আজ বুধবার (২৯ জানুয়ারী) সকাল ১১টায় নগরীর পাঁচলাইশ থানাধীন রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে সিএমপি উত্তর বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত হয় স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সমাবেশ ও জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও সামাজিক অপরাধ বিরোধী সচেতনতামূলক সভা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক পার্কার, স্ট্রেটিজিক কমিউনিকেশন এডভাইজার, ইউএসডিওজে/আইসিআইটিএপি, ইউএস অ্যাম্বাসি তানিক মুনির, প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, ইউএসডিওজে/আইসিআইটিএপি, ইউএস অ্যাম্বাসি, সবনম মুনির, স্ট্রেটিজিক কমিউনিকেশন এসিসট্যান্ট, ইউএসডিওজে/আইসিআইটিএপি, ইউএস অ্যাম্বাসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার)।

এসময় সেখানে পুলিশের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সহ উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অপরাধ বিরোধী সচেতনতামূলক ও দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর