পিটিরত অবস্থায় শিক্ষার্থীর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে শিরিন আক্তার নামে এক শিক্ষার্থী পিটি করতে গিয়ে মৃত্যুবরন করার খবর পাওয়া গেছে। মৃত শিরিন নামের ওই শিক্ষার্থী বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

বুধবার (২৯ জানুয়ারি) এ মৃত্যুর ঘটনা ঘটে বলে জানা যায়। শিরিন হাজীগঞ্জ উপজেলার পূর্ব বড়কুল ইউনিয়নের জয়নাল আবেদীনের মেয়ে।বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির জানান, নিয়মিত শারীরিক চর্চা হিসেবে স্কুলে সকালে পিটি শুরু হয়।

এতে শিরিন আক্তারও অন্যান্য শিক্ষার্থীর সাথে অংশ নেয়। এর কিছুক্ষণের মধ্যে সে হঠাৎ করে মাথাঘুরে পরে যায়।পরে তাকে চিকিৎসকের কাছে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইফফাত রুবাইয়াত জানান, সকালে একটি মেয়েকে কয়েকজন শিক্ষার্থী কোলে করে ধরাধরি করে আমাদের কাছে নিয়ে আসে। সে নাকি স্কুলে পিটি করতে গিয়ে মাথাঘুরে পরে গেছে। তাকে দেখে বুজতে পারি যে সে এখানে আনার পূর্বেই সে মারা গেছে।তবে কি কারনে মারা গেলো তা তিনি নিশ্চিত করেননি।

শিরিনের মা জোৎস্না আক্তার জানান, সকালে খালি পেটেই মেয়ে শিরিন প্রইভেটে যাচ্ছিলো। তাই শিরিনকে আমি স্কুলে কিছু কিনে খেতে টাকা দিয়েছিলাম। সকাল সাড়ে ১০ টায় ওর স্কুল থেকে খবর পাই শিরিন অসুস্থ্য তাই ওকে হাসপাতালে নেওয়া হয়েছে। এরপর হাসপাতালে এসে দেখি আমার শিরিন আর নেই।

এদিকে শিরিনের মৃত্যুর খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ছুটে যান হাজীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আবদুর রশিদ। তিনি জানান,শিরিন কি কারনে মারা গেলো তা বলা যাচ্ছেনা!

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর