বগুড়ায় জামায়াতের ৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে উপজেলার বেলাইল এলাকার এক জামায়াত নেতার বাড়ির উঠান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রাত পৌণে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি, তবে প্রস্তুতি চলছে।
গ্রেপ্তারকৃতরা হলো- জামায়াতের বগুড়া জেলা কমিটির সাবেক নায়েবে আমীর শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, দুপচাঁচিয়া উপজেলার শাখার রাজনৈতিক সেক্রেটারি মজিবর রহমান, গোবিন্দপুর ইউনিয়ন কমিটির সভাপতি আশরাফ আলী, জামায়াত কর্মী আফজাল হোসেন, আবুল কালাম, আব্দুল বাছেদ, সাইফুল ইসলাম ফকির, আব্দুস সাত্তার মণ্ডল ও বিএনপি কর্মী রুস্তম আলী।
দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন জামায়াতের ওই ৯ নেতা-কর্মী অন্তর্ঘাতমূলক তৎপরতা চালানোর উদ্দেশ্যে বিকেল ৪টার দিকে ইব্রাহিম নামে এক ব্যক্তির বাড়ির উঠানে তারা বৈঠকে বসেছিল।
বার্তাবাজার/এমকে