বাঁধন বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন।
বুধবার বিকাল ৩ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ অডিটোরিয়ামে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন, বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন, ছাত্রশিক্ষক কেন্দ্রের পরিচালক ড. খোরশেদ আলম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.সুব্রত কুমার দাস, বাঁধনের উপদেষ্টা ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তানভীর কায়ছার, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক সিরাজিস সাদিক,উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: উজ্জ্বল হোসেন, কোস্টাল স্টাডিজ বিভাগের প্রভাষক আলমগীর হোসেন এছাড়াও রক্তদাতা ও বাঁধনকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো : ছাদেকুল আরেফিন বলেন, “রক্তদানের মাধ্যমে শিক্ষার্থীরা একটি বড় মনের কাজ করছে। নিজের রক্ত অপরকে দেওয়া এর চেয়ে মহৎ কাজ আর কী হতে পারে! সেই অনুপ্রেরনা নিয়ে এরা (বাঁধনকর্মীরা) কাজ করছে। মানুষের পাশে দাঁড়াচ্ছে। কারো রক্ত লাগলে সাথে সাথে জোগার করে দিচ্ছে। নিজের রক্তের সাথে ম্যাচিং না করলে অন্যের কাছথেকে জোগার করে দিচ্ছে। এর থেকে মহৎ কাজ আর হয়না।”
উপাচার্য এসময় বাঁধনের কাজকে আরো ত্বরান্বিত করার জন্য রক্তের গ্রুপ নির্ণয়ের জন্য যে রিয়েজেন্ট প্রয়োজন হয় তা সংরক্ষণের জন্য একটি রেফ্রিজারেটর দেওয়ার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে ২০২০ কার্যনির্বাহী কমিটিও ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতেমা আক্তার বন্যা ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো: রবিউল ইসলাম। কেন্দ্রীয় পর্যবেক্ষক গাজী হাদিউজ্জামান, সহ- সভাপতি মো: মুনিরুজ্জামান, মুজাহিদুল ইসলাম সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদাহ্ তানজীম, সাংগঠনিক সম্পাদক তারানা জাহাঙ্গীর মীম, সহ- সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব, অর্থ সম্পাদক মো: সোহেল রানা, দপ্তর সম্পদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক সিবাত আহমেদ, তথ্য ও শিক্ষা সম্পাদক মো : শাহাবুদ্দিন, কার্যনির্বাহী সদস্য নাভিদ নসিফ রাকিন, ইমরুল কায়েস, সাবিত হাসান, বায়জিদ ও জোবায়দা আক্তার জুটি।
বার্তাবাজার/এমকে