চট্টগ্রামে ১৫০০ পিস ইয়াবাসহ এক যুবক আটক

বন্দর নগরী চট্টগ্রামে ১৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার হলো এক যুবক। বুধবার(২৯ জানুয়ারী) সকাল নয়টার দিকে নগরীর কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস এলাকায় অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবাসহ মোহাম্মদ এনাম(৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মোহাম্মদ আজিজ আহমেদ এবং মোহাম্মদ হোছাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতার এনামের বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর