জেএসসিতে নতুন করে জিপিএ-৫ পেল ১১৯ শিক্ষার্থী

২০১৯ সালে অনুষ্ঠিত কুমিল্লা শিক্ষা বোর্ডের জেএসসি পরীক্ষার খাতা পূন নিরীক্ষনে আবেদন করেছে ৯,৮৩৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ফলাফলে পরিবর্তন হয়েছে ৩৭১ জন শিক্ষার্থীর।

ফলাফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১১৯ জন,ফেল থেকে পাশ করেছে ১০৪ জন আর অন্যান্য গ্রেডে পরিবর্তন হয়েছে ১৪৮ জনের। কুমিল্লা শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শহিদুল ইসলাম বুধবার সন্ধ্যায় এ কথা নিশ্চিত করেছেন।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্র জানায়, ২০১৯ সালে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ৬টি জেলা থেকে মোট ২ লক্ষ ৭০ হাজার ৯৭৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে পাশ করেছে ২ লক্ষ ৪০ হাজার ৬২২ জন। পাশের হার ৮৮.৮০ ভাগ।

গত ৩১ ডিসেম্বর জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সময় কুমিল্লা শিক্ষা বোর্ডে মোট জিপিএ ৫ পেয়েছিল ৬ হাজার ১৩১ জন। পূন:নিরীক্ষনে ১১৯ জন বেড়ে এখন হয়েছে ৬ হাজার ২৫০ জন ।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্র আরো জানায়, জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করার পর ফলাফলের উপর কারো আপত্তি থাকলে তাদের চলতি মাসের ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারির মধ্যে আবেদন করতে বলা হলে এই সময় মোট ৯ হাজার ৮৩৪জন শিক্ষার্থী আবেদন করে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর