সিরাজদিখানে বয়রাগাদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধণা

সিরাজদিখানে বয়রাগাদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুর ১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধণা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেন্টু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বয়রাগাদী ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি গাজী মো.আলাউদ্দিন।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন বয়রাগাদী জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা শামীম হোসাইন। উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল্লাহ আল মাসুদ অভিভাবক প্রতিনিধি মো.ইব্রাহিম শেখ, শিক্ষক আনিসুজ্জামান গাজী, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কনক কান্তি পাল, পাপিয়া জাহান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো.শাহরিয়ার মোল্লা ছাত্রলীগ নেতা রায়হান খান, মো.সাদ্দাম হোসেনসহ স্থানিয় গণ্যমাণ্য ব্যক্তি বর্গ।

দোয়া শেষে ৯২ জন পরীক্ষার্থী হাতে বিদ্যালয়ের পক্ষ হতে শিক্ষা উপক্রম ও ছাত্র ছাত্রিদের পক্ষ হতে ফুল উপহার দেওয়া হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর