কলাপাড়ায় অপহৃত শিক্ষার্থীর সন্ধান দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়ায় অপহৃত লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের এস. এস. সি পরিক্ষার্থী এনি আক্তার (১৬) এর সন্ধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও ধানখালী ইউনিয়নের লোন্দা এলাকাবাসীর আয়োজনে বুধবার দুপুরে লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অপহৃত শিক্ষার্থীর সন্ধান দাবি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বক্তব্য রাখেন,অপহৃত শিক্ষার্থীর পিতা রাজিব মৃধা, লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুনা লায়লা, ইউপি মেম্বার রাসেল মৃধা, দশম শ্রেনীর শিক্ষার্থী তানজিলা, কবিতা ও আহসান দুয়ারী।

উল্লেখ্য অপহৃত শিক্ষার্থীর পিতা রাজিব মৃধা বাদী হয়ে ২৪ জানুয়ারি কলাপাড়া থানায় একটি অপহরণ মামলা করে। এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলী বলেন, শিক্ষার্থী এনি আক্তারের উদ্ধার অভিযান অভ্যাহত আছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর