ধামরাইয়ে সড়ক দূর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

ঢাকার অদূরে ধামরাইয়ে বাসের চাপায় কাঞ্চন মিয়া (৪৮) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৯ জানুয়ারি) বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি এক্সেল লোড কন্ট্রোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাস ও বাসের চালককে আটক করেছে পুলিশ।

নিহত কাঞ্চন মিয়া মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ব্রাহ্মনহাটি গ্রামের মৃত হোসেন উদ্দিনের ছেলে। তবে আটক বাস চালকের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ (বুধবার) দুপুরে সাইকেল চালিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে ধামরাইয়ের বারবাড়ীয়ায় যাবার পথে ধামরাইয়ের বাথুলি এক্সেল লোড কন্ট্রোল এলাকায় পৌঁছলে, ঢাকাগামী এনএনবি লাক্সারি পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এরে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এব্যাপারে, গোলড়া হাইওয়ে থানা পুলিশ পরিদর্শক (ওসি) লুৎফর রহমান জানান, বাস ও বাসের চালককে আটক করা হয়েছে। সেই সাথে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

সড়ক দুর্ঘটনায় একটি মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর