পঞ্চগড়ে চাকুরী জাতীয়করণের দাবিতে মানববন্ধন

চাকুরী জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে পঞ্চগড় যুব উন্নয়ন অধিদপ্তরের সমাপ্ত প্রকলেপর কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার সকালে যুবউন্নয়ন অধিদপ্তরের কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন তারা ১৯৯৬ সালে তাদের প্রকল্পের আওতায় নিয়োগ দেয়া হয়। প্রকল্পটি শেষ হলেও সরকার তাদেরকে জাতীয়করণের আশ্বাস দিয়ে অনিয়মিত বেতন কাঠামোয় চাকুলীতে বহাল রেখেছেন।

তাদের বয়স এখন ৪০ থেকে ৫০ বছর। দীর্ঘ ২০ থেকে বছর ধরে তারা সমাপ্ত প্রকল্পের আওতায় চাকুরী করছেন। তাদের চাকুরী জাতীয়করণ হয়নি। ৬ থেকে ৭ মাস পর তাদের নাম মাত্র বেতন য়ো হয়। এই বেতনে তাদের সংসার চলছেনা। ছেলে মেয়েদের নিয়ে তারা নিদারুণ কষ্টে দিন পার করছে।

তারা মুজিব বর্ষে চাকুরী জাতীয়করেণের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান। পঞ্চগড় যুবউন্নয়ন অধিদপ্তরের সমাপ্ত প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা এই মানববন্ধনের আয়োজন করে।

এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্বাস আলী, সমাপ্ত প্রকল্পের মৎস্য প্রশিক্ষক সোহরাব হোসেন, ইলেক্টিক্যাল প্রশিক্ষক আবু সায়েম বসুনিয়া প্রমুখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর