যুবলীগ নেতা হত্যা মামলায় আসামি গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বরগুনার আলোচিত জেলা যুবলীগ সদস্য বাদশা মৃধাকে প্রকাশ্যে হত্যা মামলার ২ আসামিকে চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে গ্রেফতার করে বরগুনা সিআইডি পুলিশ।

২৭ জানুয়ারি সিআইডি ইন্সপেক্টর তদন্ত জুলফিকার আলী রাত ১১ টায় দীর্ঘ এক বছর পলাতক থাকার পর চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে আসামিদের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আসামিরা হলেন ওই মামলার এক নম্বর আসামি মহাসিন সরদার ও সাত নম্বর আসামি মোতালেব সরদার।

এ মামলায় এখন পর্যন্ত তিনজন আটক হয়েছে। পূর্ব শত্রুতার জেরে ধরে ২০১৯ সালের ৮ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের কামরাবাদ বাজারে প্রকাশ্যে জেলা যুবলীগের সদস্য বাদসা মৃধাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে অভিযুক্তরা।

এ ঘটনায় বাবা সোহরাব মৃধা বাদী হয়ে ১২ জনকে আসামি করে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ১৪ ই ফেব্রুয়ারি বরগুনা সিআইডিতে হস্তান্তর করা হয়। আজ সকাল ১১ টায় পলাতক বাকি আসামিদের কে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হাজারের অধিক এলাকাবাসী বরগুনা শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।

মানববন্ধনে বাদশার বাবা সোহরাব মৃধা বলেন, বাদশার একমাত্র অবুঝ শিশু সন্তান নিয়ে বিচার পাবার আশায় রাস্তায় নেমেছি। বিএ পাস মেধাবী একমাত্র ছেলে বাদশার হত্যার সাথে জড়িতদের ফাঁসির ও এর মোদক দাতা কারা তাদেরকে খুঁজে বের করে শাস্তির দাবি করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর