ধামরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বিকালে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
ধামরাই উপজেলা ছাত্রলীগের ১নং যুগ্ম-আহবায়ক মোঃ রবিউল আওয়াল (রুবেল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সুয়াপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাহিববুর রহমান মুন্না, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা সুমন চৌধুরী, শফিকুল ইসলাম, মানিক মিয়া, সুজন চৌধুরী, নাঈম হোসেন, আব্দুর রহিম, রবিউল, মুজিবুর রহমান, আব্দুর রহিম প্রমুখ।
অনুষ্ঠানে মোঃ রবিউল আওয়াল রুবেল বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি এগোতে পারে না। ছাত্রলীগের মূলনীতি শিক্ষা শান্তি প্রগতিকে আদর্শ ধরে শিক্ষার কোন বিকল্প নেই’।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন- এস এম মৃদুল আল মামুন জয় , সাবেক সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
বার্তাবাজার/এমকে