রামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

লক্ষ্মীপুরের রামগঞ্জে ২০২০ইং সনের এস এস সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার দাসপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। দাসপাড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোরশেদুল আমিন বাবুর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমান উল্লার সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা মুনতাসীর জাহান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬ নং লামচর ইউপি চেয়ারম্যান মাহেনারা পারভীন পান্না,পাড়ি থানা ইনচার্জ এমদাদ হোসেন, রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শান্ত সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ।

বিদায় অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এবারের ২০২০ ইং সনের এসএসসি পরীক্ষায় দাসপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ০৩ টি বিভাগের মোট ৫৪ জন পরীক্ষার্থী পরিক্ষায় অংশ নিবেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর