যশোর বেনাপোলে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

যশোর শার্শা উপজেলা বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় গ্রাম থেকে দুই কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক মাদক ব্যবসায়ী হলেন, বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় গ্রামের মোঃওয়াহেদ সরদারের ছেলে মোঃ রহমত আলী সরদার (৩৫)।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান,এএসআই রবিউল ও এএসআই শরিফুল ইসলাম ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা সহ এক মাদক ব্যসায়ীকে তার বাড়ি থেকে আটক করে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান “বার্তা বাজার”কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভবারবেড় গ্রামে অভিযান পরিচালনা করে সেখান থেকে দুই কেজি গাঁজা সহ রহমত আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীকে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর