ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মধ্যরাতে।
তাই শেষ মুহূর্তে আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত প্রার্থীদের প্রচারণা তুঙ্গে উঠেছে। উৎসবমূখরপরিবেশ বিরাজ করছে রাজধানী শহরে। প্রচারণার শেষদিকে প্রার্থী ও তাদের সমর্থকরা নেমে পড়েছেন ভোটারদের মন জয়ে।
দুই সিটিতে মেয়র প্রার্থী ১৩ জন। উত্তর সিটিতে সাধারণ ওয়ার্ড কাউন্সিলরের ৫৪টি পদে ২৫১ জন এবং সংরক্ষিত নারীকাউন্সিলরের ১৮টি পদে ৭৭ জন ভোটের মাঠে আছেন।
দক্ষিণ সিটিতে সাধারণ ওয়ার্ড কাউন্সিলরের ৭৫টি পদে ৩৩৫ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের ২৫টি পদে ৮২ জনপ্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত ১০ জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। এরপর থেকে প্রার্থী ও তাদের সমর্থকরাভোটারদের দোরগোড়ায় ছুটছেন।
তীব্র শীতেও থেমে নেই প্রার্থীদের প্রচার। দলীয়ভাবে শুধু মেয়র পদে নির্বাচন হলেও প্রধান দুই রাজনৈতিক দল কাউন্সিলর পদেওদলীয় মনোনয়ন দিয়ে রাজনৈতিক মাঠ উত্তপ্ত করে তুলেছেন। দীর্ঘদিন ‘ভাটা’ পড়া রাজনীতিতে কিছুটা জোয়ার এসেছে।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে প্রচার কাজ বন্ধ করতে হবে।
বার্তাবাজার/এমকে