ব্রাজিলে বন্যায় ৫২ জনের মৃত্যু

ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলীয় মিনাস গারাইস রাজ্যে ব্যাপক বন্যায় মোট ৫২ জনের প্রাণহানি ঘটেছে। রাজ্যটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা মঙ্গলবার এ কথা জানায়।

সংস্থার এক বিবৃতিতে বলা হয়, এ বন্যার ঘটনায় এখনো এক ব্যক্তি নিখোঁজ রয়েছে এবং ৬৫ জন আহত ও ৩৩ হাজার ২৯০ জন গৃহহীন হয়েছে।

কর্তৃপক্ষ ব্যাপক বন্যার কারণে এ রাজ্যের ১০১টি শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছে। বন্যায় অনেক শহর একেবারে সয়লাব হয়ে গেছে।
ব্রাজিলের ফেডারেল সরকার রবিবার মিনাস গারাইসের ক্ষতিগ্রস্ত বিভিন্ন অবকাঠামো পুনর্নির্মাণে ২ কোটি ১৪ মার্কিন ডলার বরাদ্দ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

রাজ্যের রাজধানী বেলো হোরিজন্টিতে বন্যা, ভূমিধস ও ঘরবাড়ি ধসে পড়ে শুক্রবার থেকে ১৩ জনের মৃত্যু হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর