এসএসসি পরীক্ষায় সাধারণ গণিতে সর্বশেষ প্রস্তুতি

কদিন পরই এসএসসি পরীক্ষা শুরু। সাধারণ গণিতে সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে। সময় বরাদ্দ থাকবে দুই ঘণ্টা ৩০ মিনিট। প্রতিটি প্রশ্নের জন্য সময় ২২ মিনিট। যা অনেক কম সময়। তাই এখন থেকে সময় ধরে পরীক্ষা দেয়ার অভ্যাস করতে হবে। সময়ের দিকে খেয়াল রেখে প্রশ্নের উত্তর করলে কোনো অসুবিধা হবে না। এছাড়া প্রশ্ন নির্বাচনও পরীক্ষায় ভালো ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পুরো প্রশ্নটা ভালো করে পড়ে যেটি সহজ মনে হবে। কম সময়ে শেষ করতে পারবে সেটিই প্রথমে উত্তর করতে হবে।

গণিত প্রশ্নপত্রে চারটি বিভাগ থাকে

ক-বিভাগঃ
বীজগণিত অংশে তিনটি প্রশ্ন থেকে দুটির উত্তর করতে হবে। ২, ৩, ৪, ১১, ১৩ অধ্যায় ভালোভাবে অনুশীলন করতে হবে। বাকি অধ্যায়গুলো কিন্তু একেবারে ফেলে দেয়া যাবে না। কারণ এমসিকিউ’র জন্য যে ৩০ নাম্বার থাকে সেগুলো প্রত্যেক অধ্যায় থেকে আসবে। তাই সব অধ্যায়কে গুরুত্ব দিয়ে অনুশীলন করবে।

খ-বিভাগঃ
এ বিভাগের জ্যামিতি অংশের জন্য ৭ম অধ্যায় (ব্যবহারিক জ্যামিতি) এবং ৮ম অধ্যায় (বৃত্ত সম্পর্কিত উপপাদ্য) ভালোভাবে পড়লে দুটি প্রশ্নের উত্তর খুব সহজেই করতে পারবে। এছাড়া ৬ষ্ঠ অধ্যায়, চতুর্দশ অধ্যায়গুলো ভালোভাবে পড়বে। এছাড়াও বাকি অধ্যায়গুলোও পড়বে৷

গ-বিভাগঃ
এ বিভাগে আছে ত্রিকোণমিতি ও পরিমিতি। এ বিভাগে ভালো করার জন্য অধিকাংশ সময়ই দেখা যায় ত্রিকোণমিতি থেকে দুটি এবং পরিমিতি থেকে একটি প্রশ্ন হয় তাই এ অংশের জন্য ৯ম অধ্যায়, ১০ অধ্যায় এবং ষোড়শ অধ্যায়ের অঙ্কগুলো বারবার অনুশীলন করতে হবে।

ঘ-বিভাগঃ
এ বিভাগে থাকে পরিসংখ্যান। এ অংশে ভালো ফলাফলের জন্য গড়, মধ্যক, প্রচুরক সম্পর্কিত অঙ্ক এবং আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ ও অজিভ রেখা অঙ্কন করা শিখতে হবে৷ এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলোও মনে রাখবে। সর্বোপরি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য নিয়মিত অনুশীলনের কোনো বিকল্প নেই। তাই নিয়মিত অনুশীলন করতে হবে। পরীক্ষার সময় সুস্থ থাকা অত্যান্ত জরুরি।

লেখক: সহকারী শিক্ষক (গণিত) ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।
অনুলিখন: শাহাদাৎ নিশাদ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর