মাদক কেনার টাকা না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ায় মাদক কেনার টাকা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে মাদকাসক্ত স্বামী। এ সময় নিজ মাকেও তিনি কুপিয়ে গুরুতর জখম করেছেন বলে জানা গেছে।

আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার হরিনারায়ণপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানা যায়, হরিনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার করিম বিশ্বাসের ছেলে আওয়াল মাদকের টাকার জন্য অস্বাভাবিক আচরণ করে আসছিলেন।

বুধবার সকালের দিকে মাদকের টাকার জন্য বাবা-মা ও স্ত্রীর সঙ্গে অসদাচরণ শুরু করেন তিনি। টাকা দিতে অস্বীকৃতি জানালে আউয়াল ঘর থেকে ধারালো অস্ত্র নিয়ে স্ত্রী ও মাকে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে। এতে স্ত্রী জাহানারা ঘটনাস্থলেই মারা যান।

গুরুতর আহত মাকে হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ মাদকাসক্ত আউয়ালকে আটক করেছে।
ইবি থানার ওসি জাহাঙ্গীর আরিফ জানান, মাদকের টাকার জন্যই এ ঘটনা ঘটে থাকতে পারে। আউয়ালকে আটক করে থানায় আনা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর