ফেন্সিডিলসহ দুই মাদক চোরাকারবারী গ্রেফতার

সাতক্ষীরায় ফেন্সিডিল সহ দুই মাদক চোরকারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার ভোরে সদর উপজেলার আড়ুয়াখালি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭৫ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার শিকড়ি গ্রামের শওকত আলীর ছেলে আব্দুর রহমান সরদার ওরফে রিয়াজ (২০) ও কাথন্ডা গ্রামের নজরুল ইসলামের ছেলে আল মামুন মোড়ল (২৬)।

খুলনা র‍্যাব-৬ এর সাতক্ষীরার ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, সদর থানাধীন আড়ুয়াখালী এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ ভাবে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় সেখানে জনৈক মোঃ আব্দুল্লাহ কামাল সরদার এর বাড়ির অনুমান ১০০ মিটার উত্তর পাঁকা রাস্তার উপর থেকে উক্ত মাদক চোরাকারবারীকে ৭৫ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়। তিনি আরো জানান গ্রেফতারকৃতদের থানায় সোর্পদ করা হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, র‍্যাব-৬ কর্তৃক আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা এবং আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর