সিরাজদিখানে খালপাড় জামে মসজিদের ভিত্তি স্থাপন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঐতিহ্যবাহী খালপাড় নয়াহাটি হযরত আবুববকর (রাঃ) জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করা হয়। আজ ২৯ জানুয়ারি বুধবার সকাল ১১ টায় এ মসজিদের নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করা হয়।

আধুনিক ইসলামী স্থাপত্য শৈলী সম্বলিত ও দৃষ্টিনন্দন জামে মসজিদের ভিত্তি স্থাপন করেন সিরাজদিখান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদ। মসজিদ নির্মাণ কাজের সার্বিক তত্তাবধান ও তদারকিতে রয়েছেন চিত্রকোট ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুল হুদা বাবুল।

১৭০০ বর্গফুটের আয়তন বিশিষ্ট নির্মাণাধীন খালপাড় নয়াহাটি হযরত আবুববকর (রাঃ) জামে মসজিদের নির্মাণে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ১১ লক্ষ টাকা। এ মসজিদটি নির্মাণ ব্যয় মসজিদ, মন্দির ও গীর্জা উন্নয়ন প্রকল্প থেকে দেয়া হয়েছে।

মসজিদের ভিত্তিস্থাপন ও মোনাজাত পর্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রকোট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইয়াকুব খান, মসজিদের মোতাওয়াল্লি, স্থানীয় ইউপি সদস্য নুর আলী বেপারী, সাবেক ছাত্রলীগ নেতা আল মামুন, আওয়ামীলীগ নেতা মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মিয়াজুদ্দিনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রাথমিক ভাবে নিজস্ব অর্থায়নে সমজিদ কমপ্লেক্সের কাজ শুরু করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর