কুমিল্লার তিতাস উপজেলায় বাংলাদেশ মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে আসন্ন এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও সাফল্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিদ্যায়লয় মাঠে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অত্র বিদ্যালয়ের চেয়ারম্যান ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক উপ পরিক্ষা নিয়নন্ত্রক মোঃ জহিরুল হক।
মাওলানা মীর মোহাম্মদ তোফাজ্জল হোসেনর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুর রব মিয়া, মজিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল হক, বিশষ্ট্যি রাজনীতিবীদ ও সমাজ সেবক মোঃ মিজানুর রহমান ভুলু সিকদার, গাজীপুর খান মডেল সরকারী হাই স্কুল অ্যান্ড কলেজ’র স্কুল শাখার সাবেক অভিভাবক সদস্য মোঃ মনির হোসেন,বাংলাদেশ মডেল স্কুল অ্যান্ড কলেজ’র প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মনিরুল হক।
উক্ত প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৪০জন শিক্ষার্থী এস এস সি পরিক্ষায় অংশগ্রহন করবে বলে জানা গেছে।
বার্তাবাজার/এমকে