পাবনায় শীতের মধ্যে বৃষ্টি-জনজীবন স্থবির

মধ্য রাত হতে গুড়িগুড়ি শীতের প্রভাব পড়েছে পাবনা বাসীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর মানুষে’রা।

বৃষ্টির কারনে পাবনায় সূর্যের মুখ দেখা মিলেছে দুপুর ১টার দেখা দিলেও মাঝে মাঝে পড়ছে ঘুড়িগুড়ি বৃর্ষ্টি। সকাল থেকে কুয়াশা কনকনে ঠান্ডায় মানুষের পাশাপাশি পশুপাখিও কাহিল হয়ে পডেছে। দরিদ্র মানুষ খড় কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

আবহাওয়া অফিস আরও বলছে, আগামী দুই দিনে শেষের দিকে ক্রমান্বয়ে আবহওয়ার উন্নতি হতে পারে। তার পরবর্তী ৫ দিনে রাতের তাপমাত্রা কমতে পারে।

এদিকে আজ সকাল থেকে বিরামহীন বৃষ্টির কারণে পাবনাবাসীর ভোগান্তি চরমে উঠেছে। অফিস ও জরুরি কাজে বাইরে যাওয়া মানুষদের নানা বিড়ম্বনায় পড়তে দেখা গেছে। রিকশা, অটোরিকশাও ছিল হাতে গোনা। সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে খুব একটা বের হচ্ছে না।

শীতের বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো। একে তো তাদের পর্যাপ্ত গরম কাপড় নেই তার উপর আবার মাঘের বৃষ্টি। সব মিলিয়ে ভোগান্তিটা যেন খেটে খাওয়া মানুষদেরই বেশি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর