করোনা ভাইরাসে আতংকিত হবার কিছু নেই: ওসি সোহ্রাওয়ার্দী হোসেন

বর্তমানে করোনা ভাইরাস নিয়ে আলোচিত সাড়া বিশ্বের জনগনের মধ্যে একটি আতংক বিরাজ করছে। সে নিয়ে আতংকিত না হয়ে, নওগাঁবাসীকে সচেতন হবার আহ্বান জানান সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সোহরাওয়ার্দী হোসেন। তিনি বলেন, আমরা আতংকিত না হয়ে সবাই যদি একটু সচেতন হই তাহলে এই ভাইরাস থেকে দুরে থাকা কোন কঠিন কাজ নয়।

তিনি আরো বলেন, এই ভাইরাসটি মুলত- বাতাসের এয়্যার ড্রপলেট এর মাধ্যমে ছড়ায়। ভাইরাস আছে, এমন কোন কিছু স্পর্শ করে হাত সাবান দিয়ে না ধুয়ে নাকে মুখে বা চোখে স্পর্শ করলে, পয়-নিস্কাশন ব্যাবস্থা মাধ্যমে,ও আক্রান্ত ব্যাক্তির হাঁসি-কাশির সংস্পর্শে থেকেও এই ভাইরাস ছড়ায়। ময়লা, আবর্জনা, দুর্গন্ধ, এবং বন্য জীব-জন্তুু, পশুর গায়ে হাত দিয়ে, সেই হাত ধৌত্য না করলেও এ ভাইরাস ছড়াতে পারে। এর প্রধান লক্ষন, সর্দি, জ্বর, কাশি, গলাব্যাথা থেকে শুরু হতে পারে।

আমরা একটু সচেতন হলেই এ থেকে খুব সহজেই রক্ষা বা প্রতিরোধ করতে পারি। যেমন, মাঝে, মাঝে সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত ধুোয়া বা পরিস্কার করা, হাঁচি-কাশি দেওয়ার সময় নাক,মুখ ঢেঁকে রাখা, মাংস, ডিম ভালো ভাবে রান্না করা, বন্য জন্তুু বা গৃহ-পালিত পশুকে খালি হাতে স্পর্শ না করা, এবং মাক্স ব্যাবহার করলে আমরা সবাই এই ভাইরাস থেকে খুব সহজেই রক্ষা পেতে পারি। তারপরও যদি হাঁচি-কাশি, জ্বর,গলাব্যাথা অনুভব হয়, বিশ্রাম নিয়ে প্রচুর পরিমান পানি পান করতে হবে এবং নিকটস্থ হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর