সিটি নির্বাচনে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে ভোটের মাধ্যমেই জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগ। নির্বাচনের আনন্দমুখর যে পরিবেশ সৃষ্টি হয়েছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি তা নষ্ট করারও পাঁয়তারা করছে বলে অভিযোগ দলটির নেতাদের।
আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, কেন্দ্র দখল ও নির্বাচন বানচাল করতেই বহিরাগত অস্ত্রধারীদের ঢাকায় আনছে বিএনপি। তবে দলের নেতারা বলছেন অংশগ্রহণমুলক নির্বাচনের লক্ষ্যে জনগণের ওপরই আস্থা তাদের আস্থা আছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, “জনগণের ওপর আস্থা আছে বলেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমরা আশা করি জনগণ আমাদের ভোট দেবে। আমরা নির্বাচনের নিয়ে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি।”
নির্বাচনে পরাজিত হলে ঢাকায় ব্যাপক গোলযোগ সৃষ্টি করতে পারে বিএনপি। তাদের এমন গোপন পরিকল্পনার কথা ইতিমধ্যে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলেও জানান আওয়ামী লীগের নেতারা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, “বিএনপি বিভিন্ন কেন্দ্রগুলো তাদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করবে, এ ধরনের খবর আমাদের কাছে রয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি তারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে ঢাকা মহানগরির জনগণ তার জবাব দেবে।”
এদিকে, গোপিবাগে হামলার ঘটনার সুষ্ঠু তদন্তও দাবি করেছে আওয়ামী লীগ।-dbc
বার্তাবাজার/কে.জে.পি