রজনীকান্তকে সঙ্গে নিয়ে বিয়ার গ্রিলসের অভিযান!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার ‘ম‍্যান ভার্সেস ওয়াইল্ড’ শোতে দেখা যেতে চলেছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে। এবার বিয়ার গ্রিলসের গন্তব্য কর্ণাটকের বান্দিপুর টাইগার রিজার্ভ।

রজনীকান্তের ব্যক্তিগত সহকারি রিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ডিসকভারি চ্যানেল থেকে এখনও কোনো ঘোষণা আসেনি।

গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অভিযানে বেরিয়েছিলেন বিয়ার গ্রিলস। উদ্দেশ্য ছিল, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে মানুষের মাঝে বার্তা পৌঁছানো। সেবার তাদের গন্তব্য ছিল উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক। এ ধরণের অভিযান বিয়ার গ্রিলস এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গেও করেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর