ভক্তের মোবাইল ছুড়ে ফেলে দিলেন সালমান

প্রিয় সুপারস্টারকে চোখের সামনে দেখতে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি ভক্ত। সালমান খান বিমানবন্দর থেকে বেরোতেই দৌড়ে গিয়েছিলেন ছবি তুলতে। কিন্তু না জিজ্ঞেস করে মুখের সামনে সেলফির ভঙ্গিমায় ফোন তুলতেই রেগে গেলেন ভাইজান। শুধু রেগেই যাননি, সেই ভক্তের ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দিলেন তিনি।
‘রাধে’র শুটিংয়ের জন্য গোয়া গিয়েছিলেন ভাইজান।

গোয়া বিমানবন্দরের ঘটেছে ওই ঘটনা। সালমান বিমানবন্দর থেকে বেরোচ্ছেন। তাই স্বাভাবিকভাবেই আগে থেকেই ফোটোশিকারিরা ভিড় করেছিলেন সেখানে। তাদেরই একজনের ক্যামেরায় ধরা পড়েছে ঘটনাটি।

সোশ্যাল মিডিয়ায় সালমানের সেই ভিডিওটি ছড়িয়ে পড়তেই ফ্যানেদের মধ্যেও তৈরি হয়েছে মতবিরোধ। কেউ বলছেন, ভাইজান যা করেছেন বেশ করেছেন। সম্মতি না নিয়ে ছবি তোলার কী আছে? ফিল্মস্টার বলে কি তাদের কোনো ব্যক্তিগত জীবন নেই?

অন্যদিকে কেউ কেউ বলছেন, ভক্তের এ রকম ব্যবহার করা মোটেই উচিত হয়নি। কিন্তু পাশাপাশি ভাইজানও ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে একটু বাড়াবাড়িই করে ফেলেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর