চীনে করোনাভাইরাস সংক্রমনের কারণে আটকে পড়া চিয়াংশি ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবার সরবরাহ করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার চিয়াংশি প্রদেশের নানছাং শহরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ডরমেটরি লবিতে এসব খাবার বিতরণ করা হয়। সুপারশপগুলো বন্ধ থাকায় দুর্ভোগে পড়া শিক্ষার্থীদের মাঝে নুডলস, ডিম, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়।
শুধু এই বিশ্ববিদ্যালয়েই নয়, চীনের অন্য প্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও শুরু হয়েছে খাবার ও সেফটি মাস্ক সরবরাহ কার্যক্রম। এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে শিক্ষার্থীদের সতর্কতামূলক পরামর্শ দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
বার্তাবাজার/কে.জে.পি