বিবাহবার্ষিকীর দিনই গৃহবধূর ওপরে চলল নির্মম অত্যাচার। শরীরের বিভিন্ন অংশে পড়েছে কালশিটে দাগ। ভারতের হিমাচল প্রদেশের মন্ডী জেলায় এ ঘটনা ঘটেছে।
মারধরের পরে ফেসবুকে ভিডিও পোস্ট করে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ করেন খুশবু নামের নির্যাতিতা ওই গৃহবধূ।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ’র এক প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের ২৬ জানুয়ারি পনারসার বাসিন্দা চিরঞ্জিতের সঙ্গে খুশবুর বিয়ে হয়।
বিয়ের পর থেকে ওই গৃহবধূর ওপরে নির্যাতন শুরু করে তার শ্বশুরবাড়ির লোকজন। এ নিয়ে পুলিশের কাছেও অভিযোগ জানিয়েছিলেন খুশবু। কিন্তু এটি তাদের পারিবারিক বিষয় বলে তখনকার মতো বিষয়টি ধামাচাপা দেন তার শ্বশুরবাড়ির লোকজন।
প্রতিবেদনে আরও বলা হয়, গত রোববার বিবাহবার্ষিকীর দিনে আগের নির্যাতনের সব টেকর্ড ভেঙে যায়। খুশবুর হাত-পা বেঁধে রাতভর তাকে বেধড়ক মারধর করেন স্বামী চিরঞ্জিত ও তার মা ইন্দ্রাদেবী।
পরের দিন বাবারবাড়িতে চলে যান খুশবু। সেখানে গিয়ে তার ওপরে চলা অত্যাচারের ভয়াবহ কাহিনীর ভিডিও ফেসবুকে পোস্ট করেন তিনি। পরে খুশবুর অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধিক ৪৯৮এ ও ৩২৩ ধারায় মামলা করেছে পুলিশ। পরে অভিযুক্ত স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে।
ये हमारी बेटी है खुशबू पत्नी चिरंजी लाल गांव भाऊगी डाकघर पनारसा तहसील औट ज़िला मण्डी हिमाचल प्रदेश जिसकी शादी 26 जनबरी 2019 को हुई थी जब से इसकी शादी है तब से इसके ससुराल वाले इसके साथ शारीरिक व मानसिक रूप से प्रताड़ित करते हैं बीती रात 26 जनबरी 2020 को इसकी पति व सास ने इसके हाथ ,पैर बांध कर औऱ मुँह पर टेप लगा कर पूरी रात लोहे की रॉड से बुरी तरह से पिटाई की । औऱ कहा कि तू हमें तलाक़ देने की पहल कर ।
Gepostet von Anita Soni am Montag, 27. Januar 2020
বার্তাবাজার/কেএ