আজ দক্ষিনখান থানাধীন গাওয়াইর এফ.এম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় ঢাকা উত্তর সিটি নির্বাচনে ৪৯ নংওয়ার্ডের আ:লীগ মনোনীত প্রার্থী সফিউদ্দিন মোল্লা (পনু) ট্রাক্টর প্রতীক এর একটি উঠান বৈঠক।
বৈঠকটি শুরু হয় দুপুর ৩:০০ঘটিকায়, শেষ হয় সন্ধ্যা ৬:০০ ঘটিকায়। বৈঠকে উপস্থিত ছিলেন-৪৯ নং ওয়ার্ডের আ:লীগ মনোনীত প্রার্থী সফিউদ্দিন মোল্লা (পনু), নগর উত্তর আ:লীগের সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দীন,সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ এস,এম তোফাজ্জল হোসেন, বর্তমান দক্ষিনখান থানা আ:লীগের সভাপতি এড.আবু হানিফ এবং দক্ষিনখান থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক জোবায়ের আহাম্মেদ সৈরভ, আ:লীগের অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দরাসহ বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকবৃন্দ।
তারাসকলেই এই বৈঠকে আ:লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের নৌকা প্রতীক,৪৯ নং ওয়ার্ডের আ:লীগ মনোনীত প্রার্থী সফিউদ্দিন মোল্লা (পনু) ট্রাক্টর প্রতীক, আবেদা আক্তারের বই প্রতীক নিয়ে কাজ করার এবং ১লা ফেব্রুয়ারী সবাইকে নৌকা, ট্রাক্টর এবং বই প্রতীকে ভোট দেয়ার আহব্বান জানান।
বার্তাবাজার/কেএ