কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। আটকৃতরা হলেন, চট্টগ্রাম লোহাগাড়া পূর্ব কলাউজান এলাকার কবির আহমেদের ছেলে মো. জাকারিয়া (৩৫) ও টেকনাফ পৌরসভা জালিয়া পাড়া এলাকার আলী জোহারের ছেলে আব্দুল হক (৩৩)।
মঙ্গলবার (২৮জানুয়ারী) বিকাল সাড়ে ৫টা নাগাদ পৌরসভার উপরের বাজার কাপড়ের দোকান গলির আকতারের দোকান থেকে ইয়াবা গুলো উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১৫ টেকনাফ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব।
মির্জা শাহেদ জানান, পৌরসভার উপরের বাজার বার্মিজ মার্টেক সংলগ্ন আফিফা আলম হিমু মার্কেট এর আক্তারের কাপড়ের দোকানের ভেতর একটি ইয়াবার চালান মজুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে র্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে ৭০ হাজার পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করে। এসময় মাদক কারবারীদের ব্যবহৃত দুটি ফোন মোবাইল জব্দ করা হয়।
আটক দুজনকে মাদক আইনের মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তাবাজার/কেএ