‘খালেদার মুক্তিতে আন্দোলন করতে দেয়নি তারেক রহমান’

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে কোনো আন্দোলন হয়নি। নেতাকর্মীদের মাঠে নামানো হয়নি- এমন অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. জাফরুল্লা চৌধুরী।

মঙ্গলবার (২৮ জানুয়ার) তিনি এ মন্তব্য করেন। জাফরুল্লা চৌধুরী বলেন, খালেদা জিয়ার মুক্তিতে নেতাকর্মীদের মাঠে নামতে দেননি তার পুত্র ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অপেক্ষা করো।

জাফরুল্লাহর মতে, আজকে যদি দেশে আন্দোলন না হয় বা বিএনপি ক্ষমতায় না আসে বা ক্ষমতার কাছাকাছি না যায় তাহলে তারেক রহমান দেশেই ফিরতে পারবে না।

তিনি বলেন, এখানে তারেক অনেক বড় ভুল করছে। আমার মতে তারেক যদি চুপ করে বসে থাকে (তাহলে ভালো হবে)। আজকে খালেদা জিয়ার এই অবস্থা। অথচ আন্দোলন হয়নি। তারা মাঠে লোক নামায়নি। তারেক রহমান নেতাকর্মীদের আন্দোলনে নামতে দেয়নি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর