কক্সবাজারে মাদক মামলায় সুনামগঞ্জের একজনকে ৭ বছরের সশ্রম কারাদন্ড

ইয়াবা পাচারের অভিযোগে কক্সবাজারে সুনামগঞ্জের দোয়ারা উপজেলার দোহালিয়া গ্রামের আবদুল মান্নাফের পুত্র রাসেল আহমদ ওরফে টিপুকে ৭ বছরের সশ্রম কারাদন্ড প্রদান ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এবং জরিানা অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ডের আদেশ প্রদান করে আদালত।

আজ ( ২৮ জানুয়ারী) মামলায় সাক্ষ্য গ্রহন, যুক্তিতর্ক শেষে কক্সবাজারের যুগ্ন জেলা ও দায়রা জজ-২ মাহমুদুল হাসান এ রায় প্রদান করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত রাসেল আহমেদ ওরফে টিপুকে ২০১৭ সালের ২২ জানুয়ারী ১০ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের টেকনাফে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী আটক করেন।

পরে টেকনাফ মডেল থানায় তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। যার জিআর মামলা নম্বর-৫৪৩/২০১৭ ইংরেজি এবং এসটি মামলা নম্বর-৮২৬/২০১৮ ইংরেজি।

রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি এডভোকেট এ.কে.এম ফজলুল হক চৌধুরী। এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন, এডভোকেট রাখাল চন্দ্র মিত্র।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর