বার্তা বাজারে সংবাদ প্রকাশের পর নিলাম ভবন অপসারন স্থগিতাদেশ

দেশ ও বিদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “বার্তা বাজার”র মঙ্গলবার “কালিগঞ্জে পুরাতন প্রাথমিক বিদ্যালয়ের ভবন নিলামে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ” সংক্রান্ত সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার কয়েক মিনিটের মধ্যে সাতক্ষীরার কালীগঞ্জ উপজলার নিলাম হওয়া ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়র পুরতন ভবন অসারন স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল এর এক টেলিফোনিক বার্তা পেয়ে নিলাম কমিটির সাধারণ সম্পাদক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সামছুনাহানর এক চিঠিতে এ কাজ স্থগিত করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, কালীগঞ্জ উপজেলার ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন নিলামের জন্য দর নির্ধার্রণ, পত্রিকায় বিজ্ঞপ্তি, দরপত্র বিক্রি, ভ্যাট ও আয়কর জমা না দিয়েই ভবন ভাঙ্গার কাজ শুরু করাসহ বিভিন্ন বিষয়ে নিলাম কমিটি ও সাজিদুল হক সাজুর যোগসাজসে দরপত্র কম বিক্রি ও পুরাতন ভবন কম দাম ধরে সরকারের কোটি টাকা লুটপাটের অভিযোগ সম্পর্কিত অনলাইন বার্তা বাজারসহ সাতক্ষীরার কয়েকটি পত্রিকায় মঙ্গলবার প্রতিবেদন প্রকাশিত হয়।

এতে গাত্রদাহ শুরু হয় কালীগঞ্জের একটি বিশেষ মহলের। বিভিন্ন পত্রিকার ফটোকপি করে বিক্রি হয়। বিষয়টি নিয়ে সুশীল সমাজের নেতৃবৃন্দর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া থেকে টেলিফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নিলাম হওয়া ২৬টি ভবন অপসারন স্থগিত করার জন্য নির্দেশ দেন।

সে অনুযায়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার উশিঅ/কালিগঞ্জ/সাত/২০ নং স্মারকে মঙ্গলবার নিলাম ক্রেতা কেরামত আলী, নাসিরউদ্দিন, শিমুল হোসেন, আতিকুর রহমান ও রাজু আহম্মদকে পৃথক চিঠিতে পূণঃরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত ভবন অপসারনের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার নিলামকৃত ভবন অপসারন স্থগিতাদেশ এর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে নিলামকৃত ভবন অপসারনের কাজ বন্ধ হয়ে যাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোশাররফ হোসেন, মহৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা খান আহছানুর রহমান ও চাঁচাই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর