ঝিনাইদহে এলইডি লাইট অপসারণ অভিযান অব্যাহত

ঝিনাইদহে এল্ইডি লাইট এর বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাতে শহরের চুয়াডাঙ্গা বাসস্টান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় শতাধিক ইজিবাইক, মোটরসাইকেল, অটোরিকসা থেকে এলইডি লাইট অপসারণ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন টি আই সালাহ উদ্দিন, হাসানুজ্জামান, কামাল হোসেন, মাজহারুল ইসলামসহ সদস্যবৃন্দ। টি আই সালাহ উদ্দিন বলেন, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম) এর নির্দেশনা মোতাবেক অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, চোখের রেটিনার জন্য ক্ষতিকর এলইডি লাইট অপসারণে অভিযান অব্যাহত রয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর