লক্ষ্মীপুর কেয়ার এডুকেশন স্কুল এন্ড কলেজের ২০২০ সনের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে প্রতিষ্ঠান মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসার চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা মো. জসিম উদ্দিন।
প্রতিষ্ঠান অধ্যক্ষ মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেয়ার এডুকেশন স্কুল কলেজের পরিচালক মো. ফখরুল ইসলাম স্বপন।
বাংলা বিভাগের সহকারী ইনচার্জ শুভ কান্তি সেনের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেয়ার এডুকেশন স্কুল কলেজের ডে-কেয়ারের সহকারী ইনচার্জ মো. নুরুল করিম, পরিবহন শাখার সহকারী ইনচার্জ মো. আবুল কাশেম’সহ শিক্ষক-শিক্ষার্থী, পরীক্ষার্থী, অভিভাবকবৃন্দ।
আলোচনা ও দোয়া শেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বার্তাবাজার/এমকে