ঝিনাইদহে জাতীয় নজরুল সম্মেলনে নৃত্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে মায়িশা

ঝিনাইদহে জাতীয় নজরুল সম্মেলনে নৃত্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে ফাইরুজ আফরোজ মায়িশা। সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে এ সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হয়।

মায়িশা সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী এবং পিতা মোঃ মহাসিন আলি ও মাতা তাছলিমা আক্তার নাছরিনের জৈষ্ঠ কন্যা। সমাপনী দিনে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে নৃত্যে দ্বিতীয় স্থান অর্জনকারী মায়িশাকে পুরষ্কৃত করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, কবি রেজাউদ্দিন স্টালিনসহ অন্যান্যরা।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার শুরু হয় এ জাতীয় সম্মেলন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর