কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২লাখ ৬০হাজার পিস পরিত্যাক্ত ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার দমদমিয়া আইয়ুবের জোড়াখাল এলাকায় অভিযান চালিয়ে এই ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন ২বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান।
তিনি জানান, সোমবার রাতে ৩জন ইয়াবা পাচারকারীকে মিয়ানমারের লালদ্বীপ এলাকা হতে সাঁতরে বাংলাদেশের স্থল সীমানায় উঠতে দেখে বিজিবির সন্দেহ হয়। এসময় জওয়ানদের ধাওয়ার মূখে ৩টি বস্তা ফেলে চোরাকারবারিরা রাতের আঁধারে জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত বস্তা ৩টি জব্দ করে তার অভ্যান্তরে থাকা ২লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদক পরবর্তীতে বিনষ্ট করনের লক্ষ্যে ২ বিজিবি ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
বার্তা বাজার/এস.আর