নীলফামারীতে (২৮ জানুয়ারী) দুপুর ১২ টায় নিখোঁজের একদিন পর বাড়ি পাশের পুকুর থেকে শিশু তাওহিদ ইসলামের (৩) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা।
নিহত শিশুটি সদরের রামনগর ইউনিয়নের চড়চড়াবাড়ী উত্তর পাড়া গ্রামের আমজাদুল ইসলাম শিবুর ছেলে। নীলফামারী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন। তাওহিদের চাচা আসাদুজ্জামান মবু জানান, সোমবার (২৭ জানুয়ারী) বিকেলে বাড়ি পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাওহিদের সন্ধান পেতে ব্যার্থ হয়ে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে নীলফামারী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে খবর দেই।
পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে ওই পুকুরে তাওহিদকে উদ্ধারে অভিযান চালিয়ে দুই ঘন্টার প্রচেষ্টায় দুপুর সাড়ে ১২ টার দিকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। নীলফামারী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক এনামুল হক জানান, ওই শিশুর পরিবারের দেওয়া খবরে ফায়ার সার্ভিস কর্মীরা পুকুরে অভিযানে নামে।
তিনি বলেন, দুই ঘন্টার প্রচেষ্ঠায় ও এলাকাবাসীর সহযোগীতায় পুকুর থেকে মৃত অবস্থায় তাওহিদের মরদেহ উদ্ধার করা হয়। আইনী পক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/এমকে