সিরাজগঞ্জে তুলার মিলে আগুন, বাড়ি পুড়ে ছাই

সিরাজগঞ্জ পৌর এলাকার চক কোবদাসপাড়া মহল্লার (ডাবতলা মোড়ে) ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে একটি তুলার মিলসহ ৩টি বাড়ি পুড়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আব্দুল হামিম এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেল পৌনে ৩ টার দিকে ওই মোড় এলাকায় হীরা লালের তুলার মিলের যান্ত্রিক ঘর্ষণে আগুন ধরে যায়।

ছবি: বার্তা বাজার

এ আগুন ছড়িয়ে পড়ে নুরুল ইসলাম (অব: পুলিশ) ছালাম ডিলারের বাড়ি, শরিফুল ইসলামের বাড়ি ও আলামিনের গ্যারেজসহ আশপাশের বাড়িগুলোতে আগুন ধরে যায়।

এলাকাবাসীর সহযোগিতা ও ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় মিল মালিক হিরা লাল বর্তমান পলাতক রয়েছে। এদিকে মিল বন্ধের দাবি জানিয়েছে স্থানীয়রা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর