ময়মনসিংহে ৯শ ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কে মুক্তাগাছা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে চাল ভর্তি ট্রাক থেকে ৯শ ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‍্যাব-১৪। এ সময় ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮) সন্ধ্যায় র‌্যাব-১৪ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক এফতেখার উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, উদ্ধার বঙ্গ থেকে গাড়ী করে মাদকের একটি বড় চালান ময়মনসিংহে ঢুকছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে র‌্যাবের একটি টিম মুক্তাগাছা উপজেলার রামচন্দ্রপুর নামক স্থানে অবস্থান নেয়। সেখানে একটি চালভর্তি ট্রাক আটক করলে চালক শাহীন আলম (৩২) ও সহকারী রেজাউল ইসলাম (২২) দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদেরকে আটক করে ড্রামে তল্লাশী চালিয়ে বস্তা ভর্তি ৯শ ৫ বোতল ফেন্সিডাইল জব্দ করা হয়।

জব্দকৃত ফেন্সিডিল বাজার মূল্য আনুমানিক ১৫ লাখ টাকার বলে সংবাদ সম্মেলনে জানান র‍্যাব-১৪ এর অধিনায়ক এফতেখার উদ্দিন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর