আলফাডাঙ্গা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গঠন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হয়েছেন পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন। উপজেলা পরিষদ চেয়ারম্যানের অনুপস্থিতিতে পরিষদে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

এছাড়াও প্যানেল চেয়ারম্যান-২ হলেন পরিষদের অপর মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন। তিনি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ এর অনুপস্থিতিতে পরিষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

গত রবিবার (২৬ জানুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব নুমেরী জামান স্বাক্ষরিত এক পরিপত্রে আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসনকে প্যানেল চেয়ারম্যান-১ ও পরিষদের অপর ভাইস চেয়ারম্যান লায়লা পারভীনকে প্যানেল চেয়ারম্যান-২ মনোনীত করে পরিপত্র জারি করেন।

জানা যায়, উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যানদ্বয় হতে উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (১৯৯৮ সনের ২৪নং আইন) এর ধারা ১৫ (১) অনুসারে সমন্বয় করে প্যানেল চেয়ারম্যান-১ ও ২ গঠন করা সম্ভব হয়নি। পরে একই আইন অনুসারে সরকার কর্তৃক শেখ দেলোয়ার হোসেনকে প্যানেল চেয়ারম্যান-১ ও লায়লা পারভীনকে প্যানেল চেয়ারম্যান-২ মনোনীত করা হয়।

এদিকে শেখ দেলোয়ার হোসেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এবং লায়লা পারভীন প্যানেল চেয়ারম্যান-২ মনোনীত হওয়ায় তাদের বিভিন্ন মহল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর