শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ছুটির তালিকা প্রকাশ

সরকারি-বেসরকারি কলেজ, সরকারি আলিয়া মাদরাসা ও টি কলেজের ২০২০ খ্রিষ্টাব্দের চেুটির তালিকা সংশোধনের পর তা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সংশোধিত ছুটির তালিকাটি অনুমোদন করা হয়। এদিনও মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করা হয়।

গতমাসে প্রকাশিত ২০২০ খ্রিষ্টাব্দে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির পৃথক তালিকায় পূজায় মাধ্যমিক স্কুল ও কলেজের ছুটির ২৯ জানুয়ারি ছুটি বলা ছিলো। পূজা ৩০ জানুয়ারি হওয়ায় পূর্ব নির্ধারিত ২৯ জানুয়ারির ছুটি বাতিল হয়ে ৩০ জানুয়ারি হবে। এ বিষয়টি উল্লেখ করে ছুটির তালিকা সংশোধন করা হয়েছে।

তালিকা দেখতে ক্লিক করুন এখানে- https://www.bangladeshtoday.net/wp-content/uploads/2020/01/2020.pdf

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর