সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতের দু’টি ইটভাটা মালিককে ৬ লাখ জরিমানা

আজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার দু’টি ইটভাটা মালিককে ছয় লাখ টাকা জরিমানা করেছে।

দুপুর ১ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নে মেসার্স সাজিদ ব্রিকস ও খাজা ব্রিকস নামে দু’টি ইটভাটায় এ অভিযান চালায়। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আহমেদ সাজ্জাত সাব্বির সাজিত ব্রিকসের মালিক ও খাজা ব্রিকসের মালিককে তিন লাখ টাকা করে ছয় লাখ টাকা জরিমানা করেন। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে তাদের কে জরিমানা করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো.নয়ন মিয়া, সিরাজদিখান থানার এসআই তন্মময় মন্ডল, শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি টিম।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর