শ্রীনগরে লায়ন্স ক্লাব ঢাকা ইমপিরিয়াল এন্ড লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল’র উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীর মাঝে জনপ্রতি ১টি করে স্কুল ব্যাগ, ২টি কলম ও ২টি করে খাতা বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার জশুরগাঁও আভা রানী ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল’র পি এম জে এফ স্বদেশ রঞ্জন সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, লায়ন ক্লাব ইন্টারন্যাশনাল’র রিজন চেয়ারম্যান মায়া রানী সাহা, লায়ন্স ক্লাব ঢাকা ইমপিরিয়াল’র সভাপতি ও ঢাকা ইমপিরিয়াল কলেজের উপাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন মৃধা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, সাবেক ছাত্রলীগ নেতা জাকির হোসেন প্যারট প্রমুখ। এসময় শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে একই দিন সকাল ১০ টায় উপজেলার শ্রীনগর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও দুপুরে জেলার গোয়ালীমান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও দেড় শতাধিক কম্বলসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
৩টি বিদ্যালয়ের প্রায় ৭ শতাধিক ছাত্র-ছাত্রীর মাঝে এই উপহার সামগ্রী দেয়া হয়। নতুন ব্যাগ, কলম, খাতা ও শীত বস্ত্র গুলো হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে হাসি ফুঁটে।
বার্তাবাজার/এমকে